tanaka
প্রচ্ছদসারাদেশসাকিবের বাড়ির ফটকের সামনে আয়াশের মূত্রত্যাগ, ভিডিও ছড়িয়ে পড়েছে

সাকিবের বাড়ির ফটকের সামনে আয়াশের মূত্রত্যাগ, ভিডিও ছড়িয়ে পড়েছে

মাগুরা শহরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বাড়ির প্রধান ফটকের সামনে রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আনম আয়াশের মূত্রত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে ‘দারুণ ফিলিংস’ বলতে শোনা যায়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে আনম আয়াশ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করেন। এরপর অল্প সময়ের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, সাকিব আল হাসানের বাড়ির সামনে দাঁড়িয়ে আয়াশ ‘দারুণ ফিলিংস’ বলার পাশাপাশি এক আঙুল উঁচিয়ে ইঙ্গিত করেন। এর আগে বাড়িটির প্রধান ফটকের সামনে তার মূত্রত্যাগের দৃশ্য ধারণ করা হয়। তবে ভিডিওটি কে ধারণ করেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জানা গেছে, জুলাইয়ের ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করতে রোববার রাতে মাগুরায় যান আয়াশ। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর রাতের দিকে তিনি সাকিব আল হাসানের বাড়ির সামনে যান। এরপরই ওই ভিডিও ধারণ করা হয়।

ভিডিওটি প্রকাশের সঙ্গে দেওয়া ফেসবুক পোস্টে আয়াশ দাবি করেন, মাগুরায় যাওয়ার ঘোষণা দেওয়ার পর ১৯ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পোস্টে তিনি মাগুরার নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন।

একই পোস্টে আয়াশ সাকিব আল হাসানকে নিয়ে অভিযোগমূলক মন্তব্য করেন এবং তার বাড়ির সামনে মূত্রত্যাগের বিষয়টি উল্লেখ করেন।