tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদটপ নিউজসরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গতকাল জারি করা এ পরিপত্রের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মন্ত্রণালয়ের কর্মসূচি উপলক্ষে টানানো ব্যানার ও ফেস্টুনে নিজের ছবি দেখতে পান। পরে সচিবালয়ে পৌঁছে তিনি মন্ত্রিপরিষদ সচিবকে এ ধরনের ছবি ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরপরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি কিংবা অন্য কোনো আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এতে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে অনুষ্ঠানের বিষয়বস্তু ও উদ্দেশ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি গুরুত্বপূর্ণ বিবেচনায় অবিলম্বে কার্যকর হবে।