tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদখেলাশেষদিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি-নেদারল্যান্ডস

শেষদিনে বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি-নেদারল্যান্ডস

শেষ দিনে দারুণ এক জয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি। স্লোভাকিয়াকে ৬–০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শুরুর হোঁচট ভুলিয়ে দিল জুলিয়ান নাগেলসমানের দল। যে আশঙ্কা তৈরি হয়েছিল বিশ্বকাপ মিস করার, শেষ পর্যন্ত তা আর বাস্তবে রূপ নিতে দিল না তারা।

ফুটবলের সর্বোচ্চ আসরে এটি জার্মানির ২৩টির মধ্যে ২১তম অংশগ্রহণ। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে দলটি খেলেনি, আর ১৯৫০ সালে নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারেনি। জার্মানির মতো দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসও নিশ্চিত করেছে বিশ্বকাপ। লিথুয়ানিয়াকে ৪–০ গোলে হারিয়ে অপরাজিতভাবে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ডাচরা। পোল্যান্ডকে পেছনে ফেলেই তারা টুর্নামেন্টে জায়গা করে নেয়।

গ্রুপে জার্মানির পর দ্বিতীয় হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে স্লোভাকিয়া; নেদারল্যান্ডসের গ্রুপে পোল্যান্ডকে যেতে হয়েছে প্লে-অফে।

রেড বুল অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় জার্মানি। ১৮ মিনিটে নিউক্যাসলের নিক ওল্টেমাডে দলকে এগিয়ে নেন। এরপর সার্জ জিনাব্রির গোল। বিরতির আগেই লেরয় সানে করেন জোড়া গোল (৩৬ ও ৪১ মিনিটে)। বদলি হিসেবে নেমে ৬৭ মিনিটে রিডলে বাকু এবং ৭৯ মিনিটে আসান উয়েদ্রাওগো গোল করে বড় জয় নিশ্চিত করেন।

নেদারল্যান্ডসের ম্যাচটিও ছিল বাঁচা-মরা অবস্থার। ড্র করলেই চলত, কিন্তু তারা জয় দিয়ে কাজ সেরে নেয়। ১৬ মিনিটে তিজানি রাইন্ডার্স প্রথম গোল করেন। বিরতির পর কোডি গাকপো পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান। এরপর দুই মিনিটের ব্যবধানে (৬০ ও ৬২ মিনিটে) জাভি সিমন্স ও ডনিয়েল মালেনের গোল পোল্যান্ডকে নামিয়ে দেয় দ্বিতীয় স্থানে।

আগামী বৃহস্পতিবার হবে উয়েফার প্লে-অফের ড্র। ১৬ দল লড়বে চারটি বিশ্বকাপ স্পটের জন্য। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে। আর বিশ্বকাপের মূল ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর।