tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীশুক্রবার রাজধানীতে বন্ধ থাকছে দোকানপাট ও মার্কেট

শুক্রবার রাজধানীতে বন্ধ থাকছে দোকানপাট ও মার্কেট

শুক্রবার রাজধানীতে নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে যাওয়ার পর যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে ভ্রমণটি বিফল হয়ে যেতে পারে। তাই জেনে নেওয়া যাক শুক্রবার কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে নিম্নলিখিত শপিং সেন্টার ও মার্কেটসমূহ:

  • আজিমপুর সুপার মার্কেট
  • গুলিস্তান হকার্স মার্কেট
  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
  • শ্যামবাজার পাইকারি দোকান
  • সামাদ সুপার মার্কেট
  • রহমানিয়া সুপার মার্কেট
  • ইদ্রিস সুপার মার্কেট
  • দয়াগঞ্জ বাজার
  • ধূপখোলা মাঠ বাজার
  • চক বাজার
  • বাবু বাজার
  • নয়া বাজার
  • কাপ্তান বাজার
  • রাজধানী সুপার মার্কেট
  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
  • ইসলামপুর কাপড়ের দোকান
  • ছোট কাটরা ও বড় কাটরা হোলসেল মার্কেট
  • শারিফ ম্যানসন
  • ফুলবাড়িয়া মার্কেট
  • সান্দ্রা সুপার মার্কেট

বন্ধ থাকবে নিম্নলিখিত দর্শনীয় স্থানসমূহ:

সামরিক জাদুঘর

  • অবস্থান: বিজয় সরণি
  • সময়: সকাল ১০:৩০ – বিকাল ৪:০০
  • বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)

  • বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার
  • খোলা: শনিবার থেকে বুধবার, সকাল ৯টা – বিকাল ৫টা
  • প্রবেশমূল্য: ৫ টাকা
  • বিশেষ: শনিবার ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ

শিশু একাডেমি জাদুঘর

  • বন্ধ: শুক্রবার ও শনিবার