tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিঅর্ধশতাধিক আসনে বিদ্রোহের শঙ্কায় বিএনপি

অর্ধশতাধিক আসনে বিদ্রোহের শঙ্কায় বিএনপি

অর্ধশতাধিক আসনে বিদ্রোহের শঙ্কা দেখা দিয়েছে বিএনপির মধ্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছাকাছি আসছে, দলীয় মনোনয়ন নিয়ে অস্থিরতা তত প্রকাশ্যে আসছে। ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই অর্ধশতাধিক এলাকায় সড়ক ও রেললাইন অবরোধ, মানববন্ধনসহ বিক্ষোভ চলেছে। এই অস্থিরতা ৮০–১০০টি আসনে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

দলের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, দীর্ঘদিন সংগঠনে সক্রিয় অনেক নেতার প্রত্যাশা পূরণ হয়নি। ত্যাগ ও সংগ্রামের যথাযথ মূল্যায়ন না হওয়ায় বঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ তীব্র। এছাড়া কেন্দ্রীয় সিদ্ধান্ত ও স্থানীয় জনপ্রিয়তার মধ্যে দ্বন্দ্বও নেতাদের অস্থিরতা বাড়িয়েছে। প্রাথমিক তালিকায় থাকা নাম বাদ দেওয়া নিয়ে তৃণমূল নেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

চট্টগ্রামে এই অস্থিরতা আরও স্পষ্ট। বিএনপি চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও আলোচিত নেতা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে তুলনামূলক নতুন মুখ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে।

বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেন, “যারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন, তারা অবিবেচকতার পরিচয় দিচ্ছেন। রাজনীতিতে কিছু প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয় থাকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে ডেকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেছিলেন। সেই অঙ্গীকার ভঙ্গ হচ্ছে। দল শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।”

মনোনয়ন ঘোষণার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান। স্থানীয় অঙ্গসংগঠনের নেতারা জরুরি সভা ডাকেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘রাজপথে আন্দোলনের নেতা’ হিসেবে পরিচিত আসলামকে উপেক্ষা করে একজন অপ্রকাশ্য নেতাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।

অস্মল চৌধুরী স্পষ্ট করে জানিয়েছেন, “মনোনয়ন না পেলেও নির্বাচন কোনোভাবে অংশ নেবো। সীতাকুণ্ডের জনগণ আমার সঙ্গে আছে। মনোনয়ন নয়, শেষ ফলটাই গুরুত্বপূর্ণ।” এই বার্তাই তিনি মাঠে সক্রিয়ভাবে প্রমাণ করছেন।