tanaka
প্রচ্ছদসারাদেশরূপগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল নারীসহ ২ জনের

রূপগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল নারীসহ ২ জনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) ও রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক জসিম উদ্দিন। তিনি জানান, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।

জসিম উদ্দিন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।