tanaka
প্রচ্ছদটপ নিউজরাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক ডেকেছেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। বৃহস্পতিবারের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও ১৩ আগস্ট। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই দলের প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছে বিএনপি।