tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদটপ নিউজরাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কাছে কোনো তথ্য নেই: সালাহউদ্দিন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, সরকারের কাছে কোনো তথ্য নেই: সালাহউদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিষয়টি এখন পর্যন্ত শুধুই গুঞ্জন। তিনি জানান, রাষ্ট্রপতি স্বাস্থ্যগত বা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধানে সেই সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই এবং সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই। সেটি যদি বাস্তবে ঘটে, তখন বিষয়টি দেখা হবে।”

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি যদি স্বাস্থ্যগত কিংবা অন্য কোনো কারণে দায়িত্ব ছাড়তে চান, তাহলে সংবিধান অনুযায়ী তিনি তা করতে পারেন। তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি। তিনি (রাষ্ট্রপতি) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।”

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

রাষ্ট্রপতির পদত্যাগের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়তে চাইলে সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এরপর সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে সেই সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। আমিও পত্রিকায় এসব খবর দেখছি। তিনি যদি পদত্যাগ করতে চান, তাহলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার বিধান রয়েছে। এরপর পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেটি সাংবিধানিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।”