tanaka

চাকরি, রিজিক কিংবা জীবনের দুশ্চিন্তায় অস্থির? শেষ রাতে রবের কাছে ফিরে যান

তাহাজ্জুদের সেজদায় নিজের কষ্ট, চাওয়া ও প্রয়োজন তুলে ধরার আহ্বান জীবনের কোনো এক পর্যায়ে মানুষকে অনিশ্চয়তা, ব্যর্থতা কিংবা না-পাওয়ার কষ্ট ঘিরে ধরে। চাকরি খুঁজতে গিয়ে...
প্রচ্ছদসারাদেশমিরপুরে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

মিরপুরে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার, ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ

ঢাকার মিরপুর থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই সাবেক নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) রাতে মিরপুরের শাহআলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রেজাউল হক বিশ্বাসের বয়স ৪৫ বছর। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মৃত শাফি বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন তিনি।

পুলিশের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে টুঙ্গিপাড়ায় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে রেজাউল হক বিশ্বাস নেতৃত্ব দিয়েছেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১২টির বেশি হত্যা মামলা রয়েছে বলেও জানিয়েছেন মিরপুর মডেল থানার ওসি।

ওসি হাফিজুর রহমান বলেন, এসব মামলার কারণে রেজাউল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের শাহআলী এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, রোববার সকালে রেজাউল হক বিশ্বাসকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।