tanaka
প্রচ্ছদরাজধানীরমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ

রাজধানীর রমনায় পুলিশের জোনাল কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে পুরোনো রমনা থানা এলাকায় রমনা জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

তবে বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। কারা এবং কীভাবে বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তদন্ত করা হচ্ছে।