tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদতথ্যপ্রযুক্তিমোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

মোবাইল ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আওতায় আগামী সেপ্টেম্বর থেকে ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস

রোববার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর প্রধান উপদেষ্টা (বিশেষ সহকারী) ফয়েজ আহমদ তৈয়্যব।

তিনি জানান, দীর্ঘদিন ধরে টেলিকম সেবার মান নিয়ে সমালোচনা থাকায় বিশেষজ্ঞদের পরামর্শে নতুন কিউওএস বেঞ্চমার্ক তৈরি করা হয়েছে। এটি ইতোমধ্যে মোবাইল অপারেটর, এনটিটিএন ও আইএসপিদের জন্য পাস হয়েছে।


নতুন কিউওএসে যেসব পরিবর্তন আসছে:

  • ফোরজি ন্যূনতম গতি: ডাউনলোড ১০ এমবিপিএস, আপলোড ২ এমবিপিএস
  • কল সেটআপ সাফল্যের হার: নেটওয়ার্কে ৯৯%, জেলা ও উপজেলা পর্যায়ে ৯৮%
  • কলড্রপ হার: টুজিতে সর্বোচ্চ ১%, উপজেলায় ১.৫%
  • ফোরজি সংযোগ সফলতা: ৯৯%, জেলা পর্যায়ে ৯৮.৫%
  • গড় ডাউনলোড গতি: নেটওয়ার্কে ৩.৫ এমবিপিএস, জেলা পর্যায়ে ২.৫ এমবিপিএস
  • ভোল্টি সেবায় কল সাফল্যের হার: ৯৮% বা তার বেশি, কলড্রপ সর্বোচ্চ ২%

মাসিক রিপোর্টিং বাধ্যতামূলক

অপারেটরদের এখন থেকে প্রতি মাসে নেটওয়ার্কের মান সংক্রান্ত কী পারফরম্যান্স সূচক (KPI) জমা দিতে হবে। সূচক তিন ভাগে বিভক্ত করা হয়েছে—
১. অ্যাক্সেসিবিলিটি (নেটওয়ার্কে প্রবেশ ও কল সেটআপ)
২. রিটেইনেবিলিটি (সংযোগ ধরে রাখার সক্ষমতা)
৩. নেটওয়ার্ক ইনটিগ্রিটি (সার্বিক দক্ষতা)

প্রতিটি সূচক নেটওয়ার্ক, জেলা ও উপজেলা স্তরে আলাদা করে জমা দিতে হবে। পাশাপাশি, সবচেয়ে খারাপ পারফর্ম করা ৫০টি সেলের তালিকাও দিতে হবে।


ফিক্সড ইন্টারনেট ও টেলিফোনির মানদণ্ড

  • ফিক্সড টেলিফোনে: কলড্রপ সর্বোচ্চ ১%, কল সেটআপ সাফল্যের হার ৯৯%+, সংযোগ সময় সর্বোচ্চ ৬ সেকেন্ড
  • ইন্টারনেটে: লোকাল ট্র্যাফিক সংযোগ সময় সর্বোচ্চ ২৫ এমএস, ডেটা হারানো সর্বোচ্চ ১%, নেটওয়ার্ক প্রাপ্যতা ৯৯%+, সাবস্ক্রাইবড স্পিডের কমপক্ষে ৯৫% নিশ্চিত করতে হবে
  • এনটিটিএন: ডেটা হারানো সর্বোচ্চ ০.০১%, ল্যাটেন্সি ৫ এমএস, জিটার ৩ এমএস

গ্রাহকসেবা মানদণ্ড

  • নেটওয়ার্ক-সম্পর্কিত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে শতভাগ সমাধান করতে হবে
  • কলসেন্টারে আসা ৯০% কল ৪০ সেকেন্ডে এবং সব কল ৯০ সেকেন্ডে রিসিভ করতে হবে

ফয়েজ আহমদের মতে, এই নতুন কিউওএস টেলিকম খাতে অপারেটরদের জবাবদিহি বাড়াবে, সেবার মান উন্নয়নে বাস্তব পরিবর্তন আনবে এবং গ্রামীণ ও শহরতলির দুর্বল নেটওয়ার্ক সমস্যা সমাধানে সহায়ক হবে।