tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদখেলামেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও মিয়ামির হতাশাজনক ড্র

মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও মিয়ামির হতাশাজনক ড্র

হতাশাজনক এক ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে সান ডিয়েগোর বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। এর ফলে দলটির সাম্প্রতিক বাজে ফর্ম আরও দীর্ঘ হলো।

এমএলএসে নিজেদের শেষ নয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ইন্টার মায়ামি। নিয়মিত মৌসুমে আর আট ম্যাচ বাকি থাকতে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা পিছিয়ে ১১ পয়েন্টে।

ম্যাচে সান ডিয়েগো দুইবার লিড নেয় আন্দ্রেস ড্রেয়ারের জোড়া গোলে। ম্যাচের বড় একটা সময় আধিপত্য বিস্তার করেও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মিয়ামিকে।

১২ মিনিটে প্রথম গোলটি করেন ড্রেয়ার। তার গোলে লিড নেয় সান ডিয়েগো। স্বদেশি ইয়েপ্পে তভের্স্কোভের দুর্দান্ত থ্রু বল পেয়ে মিয়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ওপর দিয়ে দারুণ দক্ষতায় বল তুলে জালে পাঠান তিনি।

লিওনেল মেসি গোলে ২৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মিয়ামি। ক্লাবের হয়ে ১০১ এবং নিজের ক্যারিয়ারের ৯৩০তম গোল করেন মেসি। বক্সের ঠিক বাইরে থেকে মেসির নেওয়া দুর্দান্ত বাঁকানো ফ্রি-কিক ভিড়ের মধ্য দিয়ে ছয় গজের বক্সে ঢুকে পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়ায়।

সমতায় ফেরার পরও বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখে মিয়ামি। সান ডিয়েগোর গোলমুখে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মেসি, লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। তবে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে সান ডিয়েগো।

এরপর ৭৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মিয়ামি। বক্সের বাইরে থেকে ডি পলের বুদ্ধিদীপ্ত পাস পেয়ে বল জালে পাঠান ৩৯ বছর বয়সী উরুগুইয়ান তারকা সুয়ারেজ। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।