tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদখেলা‘মেসিকে থামিয়েই ফাইনালে উঠবে ইংল্যান্ড’—জো কোলের আত্মবিশ্বাস

‘মেসিকে থামিয়েই ফাইনালে উঠবে ইংল্যান্ড’—জো কোলের আত্মবিশ্বাস

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির বিপক্ষে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। দুর্দান্ত ফর্মে থাকা মেসিকে ঘিরেই তাই দ্বিতীয় সেমিফাইনালের সবচেয়ে বড় আলোচনা। বিশ্বকাপে এখন পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকার নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোল মনে করেন, মেসিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে তার দেশ। নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে গ্যারি লিনেকার, অ্যালি ম্যাককয়িস্ট ও মিকা রিচার্ডসের সঙ্গে আলোচনায় এমন মন্তব্য করেন তিনি।

কোল বলেন, “মেসিকে আমাদের থামাতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। আমি শতভাগ নিশ্চিত।”

তার এমন আত্মবিশ্বাসী মন্তব্যের পর মিকা রিচার্ডস সতর্ক করে বলেন, “এখনই এতটা নিশ্চিত হয়ে বলো না।” তবে কোল নিজের অবস্থান থেকে সরে আসেননি।

তিনি আরও বলেন, “আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর্জেন্টিনার শক্তি আছে, কিন্তু আমাদের গতি বেশি। আমরা তাদের হারাব। আমার ষষ্ঠেন্দ্রিয় সেটাই বলছে।”

আগামী ১৫ জুন রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দুই দলের লড়াইয়ে চোখ থাকবে বিশেষ করে লিওনেল মেসির পারফরম্যান্স এবং তাকে থামাতে ইংল্যান্ডের পরিকল্পনার দিকে।