tanaka

নির্বাচনের আগে চাপে ফ্রান্সের মধ্যপন্থিরা, বাড়ছে বাম ও ডানপন্থিদের প্রভাব

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কার, বৈষম্য দূর করা এবং শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু হলেও তা...
প্রচ্ছদসারাদেশময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

এ বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৪, নতুন ভর্তি ৩৭ জন

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শিল্পী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন শিল্পী বেগম। পরে রোববার (১৮ অক্টোবর) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, ডেঙ্গু হেমোরেজিক ফিভার ও ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত ছিলেন।

এ নিয়ে চলতি বছর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে আরও ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ১১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৪ হাজার ১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।