tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গাড়িতে জ্বালানি খরচ ৩০% কমাবেন

মন্ত্রী-প্রতিমন্ত্রীরা গাড়িতে জ্বালানি খরচ ৩০% কমাবেন

সরকারের পরিচালন ব্যয় কমাতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা তাদের সরকারি গাড়ির জ্বালানি বরাদ্দের ৩০ শতাংশ কম ব্যবহার করবেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে:

  • সরকারি গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় শতভাগ কমানো হবে।
  • সরকারি কার্যালয়ে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।
  • আবাসিক ভবনের শোভা-বর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের শোভা-বর্ধন ব্যয় ৫০ শতাংশ কমানো হবে।
  • ভূমি অধিগ্রহণ আপাতত সম্পূর্ণ বন্ধ থাকবে।