tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানে তেলের দাম এক রাতেই দ্বিগুণ!

পাকিস্তানে তেলের দাম এক রাতেই দ্বিগুণ!

হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যাহত হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে পাকিস্তান নতুন জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছে। সরকার এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো তেলের দাম বড় হারে বাড়িয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেলের দাম রেকর্ড ৫৫% বৃদ্ধি পেয়ে লিটারপ্রতি ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪২% বৃদ্ধি পেয়ে ৪৫৮.৪০ রুপিতে পৌঁছেছে। কেরোসিন তেলের দাম লিটারপ্রতি ৩৪.০৮ রুপি বাড়িয়ে ৪৫৭.৮০ রুপি নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ সম্মেলনে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক ও অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব এই নতুন দামের ঘোষণা দেন। জ্বালানি মন্ত্রী এই পদক্ষেপকে ‘অনিবার্য সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ভেঙে পড়ায় এবং দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকারের কাছে বিকল্প ছিল না।

অর্থমন্ত্রী আওরঙ্গজেব জানিয়েছেন, নিম্নবিত্তদের সুরক্ষায় সরকার টার্গেটেড সহায়তা চালু করবে। এর আওতায় মোটরসাইকেল চালক, ক্ষুদ্র কৃষক এবং পরিবহন খাতের জন্য বিশেষ ভর্তুকি প্রদান করা হবে। এছাড়া রেলপথে যাতায়াতকারী স্বল্প আয়ের মানুষদের জন্যও আর্থিক সহায়তা থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের তেলের সংকট মূলত আমদানিকৃত তেলের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আমদানি হরমুজ প্রণালির মাধ্যমে হওয়ায় যুদ্ধকালীন পরিস্থিতি সরবরাহের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া