tanaka

নিষেধাজ্ঞার মধ্যেও ফোন করলেই মিলছে ইলিশ, গলাচিপায় ১৮ স্থানে বেচাকেনা

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও পটুয়াখালীর গলাচিপায় থেমে নেই ইলিশ শিকার ও বেচাকেনা। প্রশাসনের অভিযান এড়িয়ে উপজেলার অন্তত ১৮টি স্থানে চলছে ইলিশ কেনাবেচা।...
প্রচ্ছদরাজনীতিবিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

বিএনপি ভারতকে ভয় পাচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ‘সবার আগে বাংলাদেশ’ বললেও ভারতকে ভয় পাচ্ছে। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে আন্দোলনের সঙ্গে ভারতের সম্পৃক্ততার ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

শনিবার (৮ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি হয়তো ভারতকে ভয় পাচ্ছে। তারা সবার আগে বাংলাদেশ বললেও ভারতকে ভয় না পেলে দেশটির করা কর্মকাণ্ডগুলো কেন সরিয়ে ফেলা হলো? ইতিহাসের অংশ হিসেবে সেগুলো কেন থাকবে না?’

তিনি আরও বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার সঙ্গে ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কিত ছিল। কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরে সেই সম্পৃক্ততার ইতিহাস পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পুরো জাদুঘর ঘুরে দেখলেও মনে হবে না যে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে কোনো বিদেশি শক্তি, বিশেষ করে ভারত, সম্পৃক্ত ছিল। তাঁর অভিযোগ, এই ইতিহাস জাদুঘর থেকে বাদ দেওয়া হয়েছে।

জাদুঘর পরিদর্শন শেষে এনসিপির নেতারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিভিন্ন নিদর্শন ও দলিল সংরক্ষণ, গবেষণা এবং প্রদর্শনের উদ্দেশ্যে গণভবনে এই স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়েছে। এর আগে সর্বসাধারণের জন্য জাদুঘরটি খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন নাহিদ ইসলাম।

গত ১ জুলাই রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানান।

এনসিপির নেতাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস যথাযথভাবে সংরক্ষণ করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে আন্দোলনের পটভূমি, ছাত্র-জনতার অংশগ্রহণ এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারে, সে ক্ষেত্রে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এর আগে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিও পালন করেছে এনসিপি।