tanaka
প্রচ্ছদরাজনীতিবাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত কার্যালয়ের সামনের সড়ক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

জানা গেছে, দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল ছুড়ে মারে। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। অন্য দুটি অবিস্ফোরিত অবস্থায় সড়কে পড়ে থাকে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে পুলিশ কর্মকর্তারা অবিস্ফোরিত ককটেল দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় হামলাকারীদের পরিচয় শনাক্ত ও তাদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।