tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবড়পর্দায় অভিষেকেই চুমুর দৃশ্য, গুরমিতের সঙ্গে অভিনয় নিয়ে যা বললেন ইশা

বড়পর্দায় অভিষেকেই চুমুর দৃশ্য, গুরমিতের সঙ্গে অভিনয় নিয়ে যা বললেন ইশা

টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী ইশা মালভিয়া এবার পা রাখছেন বড়পর্দায়। শুক্রবার (২৩ অক্টোবর) মুক্তি পাচ্ছে তাঁর প্রথম সিনেমা ‘তুম মেরে হো’। এতে অভিনেতা গুরমিত চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন তিনি। অভিষেক ছবিতেই একাধিক চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়েছে ইশাকে। তবে এসব দৃশ্যের শুটিংয়ে কোনো অস্বস্তি হয়নি বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ইশা। তিনি জানান, গুরমিতের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। সহশিল্পী হিসেবে গুরমিতের আচরণ এবং নিজের আত্মবিশ্বাস—দুটিই তাঁকে স্বাভাবিকভাবে কাজ করতে সহায়তা করেছে।

ইশার ভাষায়, গুরমিতের সঙ্গে এ ধরনের দৃশ্যের শুটিংয়ে তাঁর কোনো সমস্যা হয়নি। কারণ, গুরমিত একজন ভালো মানুষ এবং দক্ষ অভিনেতা। পাশাপাশি নিজের সক্ষমতা ও আত্মবিশ্বাসের ওপরও ভরসা করেন তিনি। যেকোনো পরিস্থিতি সামলে নেওয়ার মতো মানসিক দৃঢ়তা তাঁর রয়েছে বলেও জানান অভিনেত্রী।

অন্যদিকে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব বজায় রাখা এবং অভিনয়শিল্পীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার গুরুত্ব নিয়ে কথা বলেছেন গুরমিত চৌধুরী। সিনেমাটির প্রচারণার মধ্যে দুই তারকার পর্দার রসায়নও দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।

‘তুম মেরে হো’ পরিচালনা করেছেন আশিস পান্ডা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন নিরঞ্জন আইয়েঙ্গার ও পূর্বা নরেশ। প্রেম, আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং নানা জটিলতাকে কেন্দ্র করে এগিয়েছে সিনেমাটির গল্প।

এর আগে সেপ্টেম্বরে প্রকাশিত ছবিটির টিজারে ইশা ও গুরমিতের রোমান্টিক মুহূর্তের কিছু দৃশ্য দেখা যায়। এবার প্রেক্ষাগৃহে মুক্তির পর ইশার বড়পর্দার অভিষেক দর্শকদের কাছে কতটা সাড়া ফেলে, সেটিই দেখার বিষয়।