tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাকিস্তানি সেনাদের গোলাগুলিতে ভারত সমর্থিত ২৩ জঙ্গী নিহত

পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে ভারত সমর্থিত ২৩ জঙ্গী নিহত

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে ২৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। বুধবার (১৯ নভেম্বর) আইএসপিআর এক বিবৃতিতে জানায়, নিহতরা ‘খারেজি’ বা জঙ্গি গোষ্ঠীর সদস্য। দ্য ওয়্যার ও দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এসব জঙ্গিকে বিদেশি মদদপুষ্ট বলে দাবি করছে পাকিস্তান।

আইএসপিআর জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বাহিনী বাজাউর এলাকায় অভিযান চালায়। এতে সজ্জাদ আবাজুর নামে এক কমান্ডারসহ ১১ জন জঙ্গি নিহত হয়। একই দিন গোয়েন্দা তথ্য ঘিরে বান্নু বিভাগে পরিচালিত আরেক অভিযানে আরও ১২ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়। ওই এলাকায় কোনো সন্ত্রাসী অবশিষ্ট আছে কি না তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১৫ ও ১৬ নভেম্বর খাইবার পাখতুনখোওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ১০ জন জঙ্গি নিহত হয়। নিহতদের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নেতা আলম মেহসুদও ছিলেন। উত্তর ওয়াজিরিস্তানের দত্তাখেল এলাকায় পরিচালিত দ্বিতীয় অভিযানে আরও পাঁচ জন জঙ্গি মারা যায়। আইএসপিআর জানায়, এলাকায় যদি আরও ‘খারেজি’ সদস্য থাকে, তাদের নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে। পাকিস্তানের সামরিক ও সরকারি কর্তৃপক্ষ টিটিপি বা পাকিস্তানি তালেবান জঙ্গিদের বোঝাতে ‘খাওয়ারিজ/খারেজি’ শব্দটি ব্যবহার করে থাকে।