মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে খাদ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা সবার দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু এবং সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম ভূঁইয়া জয়। এ ছাড়া স্থানীয় বি



