tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

ঢাকায় আজকের গুরুত্বপূর্ণ কর্মসূচি

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠন প্রায় প্রতিদিন নানা কর্মসূচি আয়োজন করে। চলুন দেখে নিই আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনের গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচি:

অর্থ উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সমাজকল্যাণ উপদেষ্টার কর্মসূচি

  • সকাল ১১টা: বিজয়নগরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভূমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
  • বিকাল ৩টা: বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তঃকলেজ বিতর্ক উৎসবের ফাইনাল পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন শারমীন এস মুরশিদ।

জামায়াতের কর্মসূচি

  • সন্ধ্যা ৭:৩০টা: মিরপুর-১৪, জামেউল উলুম মাদ্রাসা মাঠে কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।