চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা আজ মঙ্গলবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকাকেই ভিত্তি করে অনুষ্ঠিত হবে আগামী সংসদ নির্বাচন।
এর আগে গত ৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। খসড়া তালিকা অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
ইসি আরও জানিয়েছে, যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন, তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন। ফলে তারাও আগামী জাতীয় নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাবেন।



