tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

চলতি বছরের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) এ তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিকেলে পরিকল্পনা কমিশনে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী ৭ এপ্রিল এই কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হবে। ফুয়েল লোডিং সফলভাবে সম্পন্ন হলে জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, পরীক্ষামূলক উৎপাদন শুরু হওয়ার পর থেকেই উৎপাদিত বিদ্যুৎ ধীরে ধীরে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। তবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আগামী ডিসেম্বর নাগাদ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলক চালুর সময় কোনো বিদ্যুৎ কেন্দ্রই সরাসরি পূর্ণ সক্ষমতায় চালানো হয় না। তাই জুন-জুলাইয়ে উৎপাদন শুরু হওয়ার পর ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হবে।

ডিসেম্বরের মধ্যে ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে প্রথম ইউনিটের পূর্ণ ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।