tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনজর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

জর্জিয়ার সুন্দরী জিতলেন মিসেস আমেরিকার মুকুট

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ঐতিহাসিক ওয়েস্টগেট রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত নারীদের জন্য মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস আমেরিকা ২০২৫’। এবারের আসরে সেরার মুকুট জিতেছেন জর্জিয়ার প্রতিযোগী পেইজ ইউইং। তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন গতবারের মিসেস আমেরিকা হান্নাহ ওয়াইজ।

২৫ আগস্ট শুরু হয়ে সপ্তাহব্যাপী এই আয়োজন তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়— ‘মিস ফর আমেরিকা স্ট্রং’, ‘মিসেস আমেরিকান’ এবং ‘মিসেস আমেরিকা’।

  • মিস ফর আমেরিকা স্ট্রং বিভাগে জয়ী হয়েছেন টেক্সাসের লায়েশা ব্রিউয়ার, যিনি অবিবাহিত নারীদের প্রতিনিধিত্ব করেন।
  • মিসেস আমেরিকান ২০২৫ হয়েছেন ম্যাসাচুসেটসের টিফানি থর্নটন। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী হেইডি স্টিফেন্স।

আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন পেইজ ইউইং ও টিফানি থর্নটন।

প্রতিযোগিতায় অংশ নিতে হলে বিবাহিত নারী হওয়া আবশ্যক। এমনকি স্বামী-স্ত্রী আলাদা থাকলেও আইনগতভাবে তালাক না হলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকে। তবে বিজয়ী যদি পরবর্তীতে ডিভোর্স নেন, তাহলে মুকুট ফিরিয়ে দিতে হয় এবং রানারআপকে নতুন বিজয়ী ঘোষণা করা হয়।

১৯৩৮ সালে শুরু হওয়া এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের গুণী, আত্মবিশ্বাসী ও প্রতিভাবান বিবাহিত এবং অবিবাহিত নারীদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তৈরি করা। প্রতিযোগিতার সময় অংশগ্রহণকারীরা মহড়া, নৈশভোজ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন।