দুই দেশের মধ্যে হওয়া এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান যদি তাদের চুক্তি মেনে না চলে, কিংবা তারা যদি সঠিকভাবে আচরণ না করে, তাহলে আমার যা করার প্রয়োজন আমি তাই করবো। চুক্তির আওতায় অবমুক্ত হতে যাওয়া অর্থের বিষয়ে ট্রাম্প স্পষ্ট করে বলেন, এই অর্থ দিয়ে ইরানকে কেবল যুক্তরাষ্ট্রের কাছ থেকেই খাদ্য কিনতে হবে। ট্রাম্প জোর দিয়ে বলেন, অবমুক্ত হওয়া ওই সমস্ত অর্থ খাদ্য কেনার মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসছে, যা তাদের (ইরানের) জরুরি ভিত্তিতে প্রয়োজন। তাদের ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, যাদের তারা খাওয়াতে পারছে না। তাই আমরা যে অর্থ ছাড় করছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের পকেটেই যাবে।



