tanaka

নির্বাচনের আগে চাপে ফ্রান্সের মধ্যপন্থিরা, বাড়ছে বাম ও ডানপন্থিদের প্রভাব

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। শিক্ষাব্যবস্থার সংস্কার, বৈষম্য দূর করা এবং শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু হলেও তা...
প্রচ্ছদসারাদেশচিতলমারীর চন্ডিভিটা পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

চিতলমারীর চন্ডিভিটা পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী পশ্চিমপাড়া চন্ডিভিটা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার পবন কুমার। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী সোনিকা পান্নু উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের স্বাগত জানান।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় খুলনা থেকে সড়কপথে স্ত্রীকে নিয়ে চন্ডিভিটা দুর্গামন্দিরে পৌঁছান পবন কুমার। এ সময় চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. এম. মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্দিরে পৌঁছে তিনি ২০১টি প্রতিমা নিয়ে আয়োজিত পূজামণ্ডপের বিভিন্ন প্রতিমা ঘুরে দেখেন। পরে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের পূজা উদযাপনের খোঁজখবর নেন। এ সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রার্থনাও করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে ভারতীয় সহকারী হাইকমিশনার বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক এবং পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা এবং উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।