tanaka
প্রচ্ছদখেলাচাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৫ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

চীনের মকিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখে তারা। এরই ধারাবাহিকতায় দলের হয়ে প্রথম গোলটি করেন কনা আক্তার।

এরপর গোলের ব্যবধান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইমা ও আইরিন আক্তার রিয়া। দুজনেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জোড়া গোল করেন। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশের মেয়েরা।

চতুর্থ কোয়ার্টারে আরও আগ্রাসী হয়ে ওঠে বাংলাদেশ। এ সময় দলের অধিনায়ক সারিকা রিমন দেখান দুর্দান্ত নৈপুণ্য। পরপর দুটি গোল করে তিনি দলের বড় জয় নিশ্চিত করেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৭-০ গোলের দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আইরিন আক্তার রিয়া।