tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদজাতীয়ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ আন্তর্জাতিক ফ্লাইট

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি আটটি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে নিকটবর্তী বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ায় সকালবেলা কয়েকটি ফ্লাইট নিরাপদভাবে অবতরণ করতে ব্যর্থ হয়। এর মধ্যে তিনটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি ফ্লাইট কলকাতা এবং একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। এ সময় বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশাজনিত কারণে ল্যান্ডিং কার্যক্রমে সাময়িক ব্যাঘাত সৃষ্টি হলেও যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি ঘটলেই অবিলম্বে স্বাভাবিক ল্যান্ডিং কার্যক্রম পুনরায় শুরু হবে।