tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআদালতকোরআন অবমাননার ঘটনায় মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

কোরআন অবমাননার ঘটনায় মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর, দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে।

নোটিশে উল্লেখ করা হয়, ৬ অক্টোবর ইউটিউব চ্যানেল ‘চরমোনাই দর্পণ’-এ প্রকাশিত একটি ভিডিওতে মুফতি ফয়জুল করিম কোরআন শরীফ বিষয়ে মন্তব্য করেন, যা আবেদনকারীর মতে আপত্তিকর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

এতে তিন দিনের মধ্যে উক্ত মন্তব্য প্রত্যাহার এবং নিঃশর্তভাবে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।