tanaka
প্রচ্ছদজাতীয়কলেরা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কলেরা হলে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

কলেরা আক্রান্ত হলে দেরি না করে সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অডিটোরিয়ামে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কলেরা একটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য রোগ। তবে সময়মতো চিকিৎসা না হলে তীব্র ডায়রিয়া ও পানিশূন্যতার কারণে খুব দ্রুত এটি জীবনহানির কারণ হতে পারে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও কার্যকর রোগ নজরদারির পাশাপাশি ওরাল কলেরা ভ্যাকসিন কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, “টিকাই একমাত্র সমাধান নয়। কলেরা প্রতিরোধে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু টিকা একা যথেষ্ট নয়।”

সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনের সীমাবদ্ধতা, মানুষের চলাচল এবং নির্দিষ্ট কিছু এলাকার বিশেষ ঝুঁকি বিবেচনায় নিয়ে টার্গেটেড, ইভিডেন্স-বেজড ও প্রিভেন্টিভ অ্যাপ্রোচ গ্রহণ করা হচ্ছে। এ কারণে রোগের বোঝা, পূর্ববর্তী টিকাদানের ইতিহাস, জনসংখ্যার ঘনত্ব, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

রোগ প্রতিরোধে গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ব্যবস্থা নেওয়ার মধ্যে স্বাস্থ্যব্যবস্থাকে সীমাবদ্ধ রাখা হচ্ছে না। বরং রোগের ঝুঁকি চিহ্নিত করে আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষ অসুস্থ হওয়ার পর শুধু চিকিৎসার জন্য অপেক্ষা করবে না; বরং রোগ হওয়ার