tanaka
প্রচ্ছদজাতীয়এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

এনসিটিবি ও চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং দেশের চারটি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় রোববার (৭ জুন) পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এনসিটিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানকে।

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান। যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খুলনার হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফারুখে আযম মু. আব্দুস ছালামকে। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।

এর আগে দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার শিক্ষা প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক নতুন নিয়োগ দেয়। এসব নিয়োগের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকসহ বিভিন্ন প্রশাসনিক পদ।