tanaka

ইউএনও কার্যালয়ে হাসিমুখে ঘুষ নেওয়ার অভিযোগ, নারী কর্মকর্তাকে বদলি

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি করা হয়েছে। তাকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায় ট্রাম্প

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তার দাবি, ইরান এখনো তাদের কর্মকাণ্ডের যথাযথ মূল্য পরিশোধ করেনি।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি একটি ব্যাপক সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছি। এটি আগের যেকোনো সময়ের চেয়ে বড় হতে পারে। আমরা সিদ্ধান্তের খুব কাছাকাছি অবস্থানে আছি এবং সম্পূর্ণ প্রস্তুত।”

তবে তিনি স্বীকার করেন, এমন সিদ্ধান্তের সুদূরপ্রসারী পরিণতি হতে পারে। একই সঙ্গে জানান, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং কোনো নির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়নি।

ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজনে তিনি আহ্বান জানালে ইসরায়েল খুব দ্রুত অভিযানে যোগ দিতে প্রস্তুত থাকবে। যদিও তিনি বলেন, “আমাদের কারও সহায়তার প্রয়োজন নেই।”

তিনি আরও মন্তব্য করেন, ইসরায়েল সামরিক অভিযানে অংশ নিলে তারও পরিণতি হতে পারে, যা বিশ্লেষকদের মতে ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার ইঙ্গিত বহন করে।

এছাড়া ট্রাম্পের দাবি, ইরানের কর্মকর্তারা আলোচনায় আগ্রহ দেখালেও বর্তমান পরিস্থিতিতে কোনো সমঝোতায় পৌঁছানোর মতো অবস্থায় নেই।