tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদরাজনীতিআমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় : মঈন খান

আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (২২ মে) দুপুরে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত মহাকাশ ও জিওস্পেশাল গবেষণার জন্য নতুন গবেষণা কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা ও জটিলতার কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সময়োপযোগীভাবে নিজেদের আধুনিকায়ন করতে পারছে না। তাঁর ভাষায়, “বিশ্ব যখন মহাকাশে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে অগ্রসর হচ্ছে, তখন আমাদের গুহার ভেতরে পড়ে থাকলে চলবে না।”

নতুন প্রজন্মের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষাব্যবস্থায় আধুনিক ও সময়োপযোগী বিষয় যুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিক্ষা খাতে।