এক সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গত ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তারা। এবার সময়, স্মৃতি, সম্পর্ক ও রহস্যের ভিন্নধর্মী গল্প নিয়ে নতুন সিনেমায় ফিরছেন এই দুই তারকা।
নতুন সিনেমাটির নাম ‘কানাভুলা প্যারাডক্স’। তানিম নূরের প্রযোজনায় নির্মিতব্য ছবিটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাদের।
‘কানাভুলা প্যারাডক্স’ নির্মিত হবে টাইম ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রির সমন্বয়ে। সিনেমার প্রধান দুই চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে। নির্মাতাদের মতে, গল্পে সময়ের নানা বাঁক, সম্পর্কের জটিলতা, স্মৃতির প্রভাব এবং রহস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রচলিত গল্প বলার ধরন থেকে বেরিয়ে দর্শকদের নতুন ধরনের



