tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিক‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান

‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, নাকচ করে যে বার্তা দিল ইরান

ইরানের আত্মসমর্পণের দাবি এবং তেহরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ভূমিকার ইঙ্গিতকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির শীর্ষ কর্মকর্তারা এ ধরনের মন্তব্যকে ‘উপহাসযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

আসলানি বলেন, ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্য তেহরানের নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয়নি। বরং ইরানের রাজনৈতিক নেতৃত্ব এটিকে তাদের বর্তমান অবস্থানে অটল থাকার আরও একটি কারণ হিসেবে দেখছে।

ইরানি কর্মকর্তাদের মতে, দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এখতিয়ার। এই প্রক্রিয়ায় বিদেশি কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলেও তারা স্পষ্ট করে দিয়েছেন। ট্রাম্পের এমন দাবিকে তারা সরাসরি নাকচ করে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছেন।

গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে আসলানি আরও বলেন, তেহরানের বর্তমান অবস্থানে এক ধরনের আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বা নীতি পরিবর্তনের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। বরং ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে ইরান তাদের কঠোর অবস্থান আরও জোরালোভাবে ধরে রাখছে।

সূত্র: আল জাজিরা।