tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকঅভিযান নিয়ে কুর্দিদের হুঁশিয়ারি দিল আইআরজিসি

অভিযান নিয়ে কুর্দিদের হুঁশিয়ারি দিল আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) জানিয়েছে, শনিবার সকালে ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দি গোষ্ঠীগুলোর তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো যদি ইরানের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তবে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।

এদিকে ইরাকভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী ‘খাবাত অর্গানাইজেশন’-এর সেক্রেটারি জেনারেল বাবাশেখ হোসেইনি জানিয়েছেন, ইরানের ভেতরে একটি সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান শুরু হয়নি। তবে দীর্ঘদিন ধরে এ ধরনের অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। হোসেইনির মতে, বর্তমান পরিস্থিতি এমন অভিযানের জন্য অনুকূল হয়ে উঠছে এবং খুব শিগগিরই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

তিনি আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী ও কুর্দি চ্যানেলের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও এখন পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবে ওয়াশিংটন ইরানের বর্তমান শাসনব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তাদের অবস্থান জানতে চেয়েছে।

হোসেইনি বলেন, এসব যোগাযোগ মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমে হয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।