tanaka

জবিতে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে শিক্ষার্থীদের ‘গরু ভোজ’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘গরু ভোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা...
প্রচ্ছদসারাদেশআড়াইহাজারে ভাড়া বাসা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার, স্ত্রী আটক

আড়াইহাজারে ভাড়া বাসা থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার, স্ত্রী আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় সন্দেহভাজন হাকিম মোল্লা পলাতক রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাদিম।

নাদিম আকন্দ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, ভাড়া ঘর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক বাতেনের ছেলে বিষয়টি থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় নাদিমের লাশ উদ্ধার করে। এ সময় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নাদিমের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার বাসিন্দা হাকিম মোল্লার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। এ সম্পর্কের সূত্র ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে আটক করা হয়েছে। হাকিম মোল্লা পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।