tanaka
প্রচ্ছদসারাদেশ‘ক্ষমতা হারানোর পর আ. লীগ গুম-খুনে নামিয়েছে ইসকনকে’

‘ক্ষমতা হারানোর পর আ. লীগ গুম-খুনে নামিয়েছে ইসকনকে’

গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ক্ষমতায় থাকার সময়ে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে বিরোধী দলকে দমন করেছে, আর এখন ক্ষমতা হারানোর পর ইসকন ব্যবহার করে গুম-খুন ও অপহরণের পথে এগোচ্ছে।

শুক্রবার বিকালে নগরীর ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আগুন, গুম-খুনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। অতীতে বিরোধী দল হরতাল ডাকলে আওয়ামী লীগ আগুন-ভাঙচুর করত এবং সাধারণ মানুষকে দমাতে মামলা করত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

হাসান উদ্দিন সরকার টঙ্গী থেকে অপহৃত টিঅ্যান্ডটি জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুল্লাহর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “এই ভয়াবহ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি। জনগণ এখন সব বুঝে ফেলেছে, অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে।”

৩৮ নম্বর ওয়ার্ডের পথসভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, বাবর আলী, আজিজুল হক রাজু মাষ্টার, তাজুল ইসলাম বেপারী, কামরুজ্জামান কামরুল, মোখলেছুর রহমান, সাদিকুর রহমান টিপু ও মামুন ইব্রাহিম।

৩৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান খোকন মৃধা এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন সরকার। উপস্থিত ছিলেন সরকার রনি, হাবিবুর রহমান, কামরুজ্জামান, রহুল আমিন ও আব্দুল হাইসহ অন্যান্য স্থানীয় নেতারা।