tanaka

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

ঢাকায় গরম বাড়তে পারে

প্রচ্ছদজাতীয়ঢাকায় গরম বাড়তে পারে

ঢাকায় গরম বাড়তে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার গরম বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় সামান্য বৃদ্ধি পেতে পারে। 

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।