tanaka

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

ঢাকায় গরম বাড়তে পারে

প্রচ্ছদজাতীয়এক ট্রেনেই কক্সবাজারে যেতে পারবেন ৫ জেলার মানুষ

এক ট্রেনেই কক্সবাজারে যেতে পারবেন ৫ জেলার মানুষ

অবশেষে ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ সম্প্রসারণ করে কক্সবাজার পর্যন্ত চালু করা হচ্ছে। আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে ৭২১/৭২২ নম্বরের এই ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাচ্ছেন নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনী জেলার যাত্রীরা।

এতে চট্টগ্রামে ট্রেন পরিবর্তন ছাড়াই সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন এসব জেলার যাত্রীরা। তবে একটি রেক দিয়ে পুরো রুটে ট্রেনটি পরিচালিত হওয়ায় নির্ধারিত সময়ে চলাচল নিয়ে শঙ্কা রয়েছে। বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটের দুটি ট্রেনই বিরতিহীনভাবে চলাচল করছে। ট্রেন দুটি কমলাপুর থেকে ছাড়ার পর শুধু বিমানববন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এরপর ট্রেনগুলো চট্টগ্রাম গিয়ে থামে। সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এতে করে ৫ জেলার যাত্রীদের কক্সবাজার যেতে হলে প্রথমে চট্টগ্রামে পৌঁছে ভিন্ন ট্রেনে কক্সবাজারে যেতে হতো। তবে এখন মহানগর এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় ৫ জেলার যাত্রীরা এক ট্রেনেই কক্সবাজার যেতে পারবেন।