tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিনির্বাচনের রোডম্যাপ ঘোষণায় খুশি মির্জা ফখরুল

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় খুশি মির্জা ফখরুল

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি খুশি। মানুষ দীর্ঘদিনের অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের অপেক্ষায় ছিল। পানের দোকানদার থেকে শুরু করে শিল্পোদ্যোক্তা পর্যন্ত সবাই নির্বাচন চায়।”

তিনি আরও বলেন, দেশের সংকট সমাধানে নির্বাচনের কোনো বিকল্প নেই।

যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করছেন বা বর্জনের কথা ভাবছেন, তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি মহাসচিব বলেন, “যারা হঠকারী সিদ্ধান্ত নেবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে।”

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।