tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশপুকুরে অযু করতে গিয়ে প্রাণ গেল অহি-ছহির

পুকুরে অযু করতে গিয়ে প্রাণ গেল অহি-ছহির

ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোন বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর  ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিন উদ্দিন ফরায়েজির বাড়িতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের সন্তান। 

অহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছহি ধর্মপুর দারুল কুরআন রাহমানির মাদরাসার নার্সাররি ছাত্রী।  চার বোনের মধ্যে তারা দুজন ছোট ছিল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মোহাম্মাদপুর ইউপির প্যানেল চেযারম্যান-২ কাজি জহিরুল ইসলাম আল মাসুদ জানান, ভোরে দুই বোন ঘরের পাশে অযু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সকাল ৭টার দিকে পুকুর ঘাটে দুই বোনের জুতা দেখে তাদের খুঁজতে থাকেন চাচা। পরে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।