tanaka
প্রচ্ছদরাজনীতিবেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম: গয়েশ্বর

বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম: গয়েশ্বর

এর আগে নানাজনের নানা কথায় খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই-সংগ্রাম করে খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। বিএনপির এই নেতা নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সতর্ক থাকবো। কারো পাতা ফাঁদে পা দেবো না। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে।

বিএনপির আয়োজনে এই দোয়া ও মিলাদ-মাহফিল সঞ্চালনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনের মিলাদ ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান। মিলাদে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, শামসুর রহমান শিমুল বিশ্বাস, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, সুলতান সালাহউদ্দিন টুকু, সাইফুল আলম নিরবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।