tanaka

ফ্যামিলি কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্কারের তাগিদ

দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ব্যাংকিং খাতের অনিয়মের প্রভাবে চাপে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। এ পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখা ও দারিদ্র্য কমাতে...
প্রচ্ছদজাতীয়‘৫০ টাকায় টিকেট কেটে মেট্রোর ছাদে উঠল কিশোর’

‘৫০ টাকায় টিকেট কেটে মেট্রোর ছাদে উঠল কিশোর’

রবিবার রাতে রাজধানীতে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৯টার দিকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রো রেলের ছাদের ওপর দুজন ওঠার কারণে ট্রেন চলাচল বন্ধ আছে।

ওই দুজনের মধ্যে একজন কিশোর। সে জানায়, ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনের ছাদে ওঠে। শুরুতে ট্রেনের ভেতরে থাকা কিশোরটি ভিড়ের কারণে ধাক্কাধাক্কি দেখে বের হয়ে একটি গ্রিল ধরে ছাদে ওঠে।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, “আমাদের কনস্টেবল মিশুক জানালেন, একটি ছেলে ট্রেনের ছাদে উঠে গেছে। এরপর যাত্রী ও পুলিশ সবাই তাকে খুঁজতে শুরু করি। দুই-তিনটি বগি খোঁজার পরও না পেলে আমরা কন্ট্রোলারকে বললাম, যেহেতু এক শিশু ছাদের ওপর আছে, বিদ্যুৎ লাইন বন্ধ করতে।”

মেট্রো রেলের এক কর্মকর্তা জানান, প্রতিটি বগির মধ্যে ছোট ছোট স্পেস ও মইয়ের মতো ওঠার জায়গা থাকে। কখনও কোনো অসুবিধা দেখা দিলে এই জায়গাগুলো ব্যবহার করে ওপরে গিয়ে সমস্যার সমাধান করা হয়। ওই কিশোর সম্ভবত সেই জায়গাটিকেই ছাদ মনে করেছে।

কিশোরকে সংশোধন কেন্দ্রে পাঠানো উচিত কি না—এ বিষয়ে কর্মকর্তা বলেন, “এর ফলে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হয়েছি, যা সরকারের জন্য বড় ক্ষতি। যেহেতু সে শিশু, ভবিষ্যতে একই ভুল না করার কোনও গ্যারান্টি নেই। যদি কোনো বড় দুর্ঘটনা ঘটত, দোষ আমাদের ওপর পড়ত। এমন পরিস্থিতিতে, কার্ড কোন স্টেশন থেকে নেওয়া হয়েছে, কে সেল করেছে—এসব প্রশ্নও ওঠে।”