tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদসারাদেশসাত সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

সাত সকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে এবং সিএনজি চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী প্রথমা চৌধুরী এবং নবীনগর এলাকার সিএনজি চালক সজল ঘোষ। মূলত প্রিয়া ও তার পরিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুনামগঞ্জগামী সিএনজি একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রিয়া ও সিএনজি চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ জানান, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে গ্রেফতার করা হয়েছে।