tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকরিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, জরুরি সতর্কতা জারি সৌদি কর্তৃপক্ষের

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, জরুরি সতর্কতা জারি সৌদি কর্তৃপক্ষের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছে। এ সময় শহরটিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি বিবেচনায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সতর্কতা জারি করে সৌদি কর্তৃপক্ষ।

জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ক্ষেপণাস্ত্রটি মাঝআকাশে ধ্বংস করে দেয় সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, রিয়াদের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ থেকে নাগরিকদের মোবাইল ফোনে আগাম সতর্কবার্তা পাঠানো হয়। একই সঙ্গে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকসহ স্থানীয় বাসিন্দারা শহরে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা