tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্র সংঘাত বাড়ালে যুদ্ধের ‘মানচিত্র বদলে দেওয়ার’ হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র সংঘাত বাড়ালে যুদ্ধের ‘মানচিত্র বদলে দেওয়ার’ হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র সংঘাতের মাত্রা আরও বাড়ালে যুদ্ধের পুরো পরিস্থিতি বা ‘মানচিত্র বদলে দেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির আধাসামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ সতর্কবার্তা দিয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ডের মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘যুদ্ধ এখনো শেষ হয়নি।’

তিনি জানান, যুক্তরাষ্ট্র লড়াইয়ের মাত্রা বাড়ালে ইরান তাদের অস্ত্র, সামরিক কৌশল এবং হামলার লক্ষ্যবস্তুতে বড় ধরনের পরিবর্তন আনবে। দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।

মোহেব্বির ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে এমন কিছু নতুন অস্ত্র ব্যবহার করা হতে পারে, যা এর আগে যুদ্ধে দেখা যায়নি।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিচার বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির হাতে আটক মার্কিন ও ইসরাইলি জাহাজ এবং সেগুলোর মালামাল ‘বিক্রির জন্য উন্মুক্ত’ করা হয়েছে। এসব বিক্রি থেকে পাওয়া অর্থ যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারকে সহায়তায় দেওয়া হবে বলে জানানো হয়েছে।

তবে ইরানের হাতে ঠিক কতটি জাহাজ আটক রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।