tanaka
প্রচ্ছদরাজধানীমোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার

মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত কিশোর গ্যাং ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রায়েরবাজারের বোটঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জাওরা রাব্বি ও ভান্ডারি ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার। তার বাবার নাম ইউসুফ আলী এবং মায়ের নাম কুলসুম বেগম। তিনি মোহাম্মদপুরের কাটাসুরের নামার বাজার এলাকায় বসবাস করতেন।

গোপন সংবাদের ভিত্তিতে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির কর্মকর্তা আক্কেল আলী।

পুলিশের তথ্য অনুযায়ী, দিদারের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা জানান, গ্রেপ্তার দিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।