tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকমিয়ানমারে প্রেসিডেন্ট হচ্ছেন মিন অং হ্লাইং

মিয়ানমারে প্রেসিডেন্ট হচ্ছেন মিন অং হ্লাইং

মিয়ানমারের সামরিক জান্তাপ্রধান মিন অং হ্লাইং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। পার্লামেন্টে তার নাম প্রস্তাব করা হয়েছে, ফলে নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকেই তিনি দেশটির শাসনভার ধরে রেখেছেন। এরপর থেকে মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধ চলমান রয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নিয়েও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী বড় রাজনৈতিক দলগুলো এতে অংশ নিতে পারেনি, এমনকি অনেক এলাকায় ভোটগ্রহণও হয়নি। ফলে নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন পার্লামেন্টে অধিকাংশ সদস্যই সামরিক বাহিনী সমর্থিত হওয়ায় মিন অং হ্লাইংয়ের প্রেসিডেন্ট হওয়া এখন প্রায় নিশ্চিত।

সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে সেনাবাহিনীর প্রধানের পদ ছাড়তে হবে। তবে ক্ষমতার প্রভাব ধরে রাখতে তিনি নতুন একটি পরামর্শক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।

সূত্র: বিবিসি